29 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলায় নিহত ২১

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলায় নিহত ২১

ইউক্রেন

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এই তথ্য জানান।

টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

তিনি আরও বলেন, রাশিয়ান বোমায় লাইমান শহরে পাঁচ জন, ভুগ্লেদারে চার জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে আরও দুই জন নিহত হয়েছেন।

কিরিলেনকো বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোর্স্ক শহরের ট্রেন স্টেশনে রাশিয়ান হামলায় ৫৯ জন নিহতের ঘটনার পর এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাস এবং একটি কারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া দৈনিক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিমাঞ্চলীয় রিভনে এলাকায় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, একটি কার এবং একটি তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী