27 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

নগদ জমা সংরক্ষণের হার কমাল বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা: তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন থেকে ব্যাংকগুলোকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর রাখতে হবে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোয় অধিকতর উৎকৃষ্টতা আনয়ন এবং তারল্য ব্যবস্থাপনা আরো সুসংহত করার লক্ষ্যে আগামী ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৩ শতাংশ হবে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বর্তমানে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক (ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসহ)-কে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম ৩.৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে হয়। এই আদেশ আগামী মার্চ ৫ থেকে কার্যকর হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ