25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » তরুণ উদ্যোক্তারা পরিবর্তনের হাতিয়ার : তথ্যমন্ত্রী

তরুণ উদ্যোক্তারা পরিবর্তনের হাতিয়ার : তথ্যমন্ত্রী


বিএনএ, চট্টগ্রাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি, তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চিটাগাংয়ের ‘চেইন হ্যান্ডওভার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। যার প্রচন্ড ইচ্ছাশক্তি আছে,সে সকল বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে। দারিদ্র, ভাল চেহারা না থাকা- এগুলো এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।

তিনি বলেন, কোনোকালেই কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে ই-কমার্সের সাথে জড়িয়ে কাজ করছে। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআইয়ের ফার্স্টপ্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী