27.5 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে

যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে

কিভাবে যুদ্ধ শেষ হতে পারে?

বিএনএ ডেস্ক : যুদ্ধকালীন এই ধোঁয়াশার মধ্যে সামনের দিকে দেখাটা অনেকের জন্যই কঠিন হতে পারে। যুদ্ধক্ষেত্রে শোকাহত এবং বাস্তুচ্যুতদের কান্না মন ছুঁয়ে গেলেও যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।তবুও এই সংঘাত শেষের উপায় হিসেবে কী বলছেন রাজনীতিবিদ ও সমর পরিকল্পনাবিদরা।

স্বল্পমেয়াদি যুদ্ধ

ইউক্রেনে সামরিক অভিযান বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেন জুড়ে নির্বিচারে কামান এবং রকেট হামলা চলছে। যদিও রুশ বিমানবাহিনী সে তুলনায় কম ভূমিকা রাখছে। তারপরও চলছে আকাশ হামলাও।

অন্যদিকে ইউক্রেনের জাতীয় অফিসগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে সাইবার হামলা। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও নেট সংযোগ। নিহত হয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। কঠোর প্রতিরোধ গড়ে তোলার পরও পতনের মুখে রয়েছে রাজধানী কিয়েভ। এই পর্যায়ে ইউক্রেন দখল নিয়ে পুতিনপন্থী কাউকে গদিতে বসাতে পারে রাশিয়া।

প্রেসিডেন্ট জেলেনস্কি গুপ্তহত্যার শিকার হতে পারেন কিংবা পশ্চিম ইউক্রেন বা দেশের বাইরেও পালিয়ে গিয়ে নির্বাসিত সরকার গঠন করতে পারেন। অন্যদিকে পুতিনও জয় ঘোষণা করে কিছু সেনা সরিয়ে নিয়ে বাকি সেনাদের ইউক্রেনেই রেখে যেতে পারেন নিয়ন্ত্রণ রাখার জন্য।

দীর্ঘমেয়াদি যুদ্ধ

এই অভিযান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। রুশ বাহিনীর দুর্বল মনোবল, রসদের অভাব এবং অযোগ্য নেতৃত্বের কারণে যুদ্ধের স্থায়িত্ব বাড়তে পারে।

ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধের মুখে রাশিয়ান বাহিনীর কিয়েভের মতো শহরগুলোতে দখল নিতে অনেক সময় লাগতে পারে। ফলে দীর্ঘায়িত হতে পারে যুদ্ধ। ১৯৯০ এর দশকে চেচনিয়ার রাজধানী গ্রোজনি দখল এবং ব্যাপকভাবে ধ্বংস করার জন্য রাশিয়ার দীর্ঘমেয়াদি যুদ্ধের অনেকটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে এই যুদ্ধেও।

তবে রাশিয়ান বাহিনী কয়েকটি শহরের দখল নিলেও সেগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখাটা তাদের জন্য কঠিন হতে যাচ্ছে।

ইউরোপীয় যুদ্ধ

এটা কি সম্ভব যে এই যুদ্ধ ইউক্রেনের সীমান্তের বাইরে ছড়িয়ে পড়তে পারে? পুতিন ন্যাটোর সদস্য নয় এমন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র যেমন মলদোভা এবং জর্জিয়ার মতো দেশগুলোতে সৈন্য পাঠিয়ে সাবেক সাম্রাজ্যের আরও অংশ পুনরুদ্ধার করতে চাইতে পারেন। অথবা এতে পুতিনের ভুল হিসাব কেবলই বাড়তে পারে।

কূটনীতিক সমাধান

এতো কিছুর পরও এই সংঘাতের একটা কূটনীতিক সমাধানের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশ্য সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, এখন অস্ত্র কথা বলছে, কিন্তু সংলাপের পথ সবসময়ই খোলা আছে।

পুতিনের পতন

পুতিনের পতনের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ইউক্রেনে হামলা শুরুর সময় পুতিন নিজেই বলেছিলেন, আমরা যেকোনো পরিণতির জন্য প্রস্তুত। সেই পরিণতি যদি তার পতনের হয়? এটা অকল্পনীয় মনে হতে পারে। তারপরও সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব পরিবর্তিত হয়েছে এবং এই বিষয়গুলোও এখন চিন্তা করা হচ্ছে।

বিএনএ/ওজি

বিবিসি অবলম্বনে

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?