27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


বিএনএ ডেস্ক:ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রায় ১১ ঘণ্টার সফর শেষে বৃহস্পতিবার (৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ঢাকা ত‌্যাগ করেছেন। বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে বিশেষ উড়োজাহাজে করে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ সকাল ১০টায় বাংলাদেশ এসেছিলেন এস জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তার এ সফর নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ