27 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজারে আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে(৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহিদ হোসেন লালু উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জাহিদ হোসেন লালু আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ এবং সীমান্তে সামরিক গোয়েন্দা সংস্থার(ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ানুল হকসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার জানান, সকালে ৭টায় কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে জাহিদ হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।  পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

গ্রেপ্তার জাহিদকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান যৌথ অভিযানের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের