26.9 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে জামায়াত প্রার্থীর মৃত্যু

শেরপুরে জামায়াত প্রার্থীর মৃত্যু


বিএনএ, ডেস্ক :শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল মারা গেছেন।  দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও বিকেল পাঁচটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, আলহাজ্ব নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন।  তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ