27 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। উপজেলার পূর্ব চাম্বল পাহাড়ি মিতাইঝিরি টেক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মিতাইঝিরি টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। আহতের খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকেরা জানান, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে। বন বিভাগের সহযোগিতায় পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন