20 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে মানসিক রোগীর প্রতিমা ভাঙচুর

হাটহাজারীতে মানসিক রোগীর প্রতিমা ভাঙচুর

হাটহাজারীতে ডাকাতিতে বাধা দেওয়ায় সেনাসদস্য গুলিবিদ্ধ

বিএনএ, চট্টগ্রাম: হাটহাজারীতে একটি বাড়িতে ঢুকে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর এবং শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে চারটার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ৫ নম্বর ওয়ার্ডের সেন বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির উজ্জ্বল সেন জানান, “রাত দুইটা পর্যন্ত আমরা পূজা মণ্ডপেই ছিলাম। ওই ব্যক্তি রাত দুইটার পরে বা ভোর রাতের দিকে সেন বাড়ির সরস্বতী পূজা মণ্ডপে ঢুকে হামলা চালিয়ে প্রতিমার মুখমণ্ডল ভেঙে দেয় এবং শিক্ষার্থীদের রাখা বইপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।”

ঘটনার টের পেয়ে আশপাশের লোকজন বের হয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে। পরে সকাল হওয়ার পর জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। এরপর হাটহাজারী মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।

উজ্জ্বল সেন আরও জানান, “১৯৮৪ সাল থেকে এ বাড়িতে সরস্বতী পূজা হয়ে আসছে। এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমরা কখনো কল্পনাও করিনি। এ ঘটনায় আমরা হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, “চিকিৎসকরা আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযোগ করা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, “আমি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। আটককৃত ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করা হয়েছে।”

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী