29 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


বিএনএ,ঢাকা : রাজধানীর শাহবাগের ফুলবাড়ী সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় হাসপাতালের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের মানুষের সাথে কথা বলে জানা গেছে তিনি ভবঘুরে ছিলেন। কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আমরা তার পরিচয় জানতে পারিনি ।

পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের