27 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্রসহ সিএন্ডএফ ব্যবসায়ী গ্রেপ্তার

অস্ত্রসহ সিএন্ডএফ ব্যবসায়ী গ্রেপ্তার


বিএনএ চট্টগ্রাম:  চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম নামের এক সিএন্ডএফ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।

গ্রেপ্তার সাইফুল ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায়  সিএন্ডএফ ব্যবসায়ী।

হেলাল উদ্দিন ফারুকী বলেন, পূর্ব দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইতালিয়ান একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর