26 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রাবন্তীর সিদ্ধান্ত!

শ্রাবন্তীর সিদ্ধান্ত!


বিনোদন ডেস্ক :সংসার ভাঙছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। এ নিয়ে গত কয়েক মাস ধরে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং। যদিও বিষয়টি নিয়ে শ্রাবন্তী সরাসরি কোনো বক্তব্য দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানারকম ইঙ্গিত দিয়েছেন শ্রাবন্তী। এরই মধ্যে শ্রাবন্তী-রোশান ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে তাদের যৌথ সব ছবিও মুছে ফেলেছেন এই দম্পতি।

এদিকে শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছেন। এতে তাকে দেখা যায়, মন খারাপ করে বসে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেনÑ‘কেউ সঠিক নয়, আর সেজন্যই পেনসিলের পাশে থাকে ইরেজার।’ এই পোস্টের পর অনেকেই প্রশ্ন করেছেন, কী মুছে ফেলতে চাইছেন শ্রাবন্তী? জীবনের কোন অধ্যায়টি মুছে ফেলতে চান তিনি? অনেকে বলছেন রোশানকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন শ্রাবন্তী! হয়তো ব্যক্তিগত জীবনের সেসব স্মৃতি মুছে ফেলতে চাচ্ছেন এই নায়িকা।

শ্রাবন্তী-রোশান দুজনেই কাজে ফিরেছেন। আপাতত কাজ আর ছেলে ঝিনুককে (অভিমন্যু) নিয়ে ভালো আছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বঁাধা পড়েন তিনি। ভারতের চÊীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু দেড় বছরের মাথায় দুজনের দুটি পথ গেছে বেঁকে!

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ