21 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নায়ক মান্নার নামে প্রতারণা

নায়ক মান্নার নামে প্রতারণা


বিনোদন প্রতিবেদক:ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের। প্রয়াত এই সুপারস্টারের মৃত্যুবার্ষিকী আগামী ১৭ ফেব্রুয়ারি। আর এই দিনটিকে উপলক্ষে চলছে প্রতারণা। একটি চক্রের বিরুদ্ধে মান্নার নাম বিক্রি করে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতার স্ত্রী শেলি মান্না ও অভিনেতা অমিত হাসান।

তারা জানান, মান্না ভক্ত পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই আয়োজনে উপস্থিত থাকবেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান। কিন্তু মান্নার স্ত্রী এবং অমিত হাসান দুজনই জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।

প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী বলেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ কিংবা কোনো সম্পর্ক নেই। এমনকি মান্না ফাউন্ডেশনের সদস্যও নন তিনি। তবুও খবর পেয়েছি সে নাকি ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে মান্নার ভক্ত হিসেবে সদস্য সংগ্রহ করছে। সবাইকে এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।’

শেলী মান্না আরো বলেন, ‘যারা মান্নাভক্ত আছেন তাদের অনুরোধ করব আপনারা কারো কথায় প্রভাবিত হবেন না। মান্না সম্পর্কিত যে কোনো কার্যক্রমের আপডেট একমাত্র আমার

পরিচালনাধীন কৃতাঞ্জলি চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘কৃতাঞ্জলি’ ও ফেসবুক গ্রুপ ‘মান্না অফিসিয়াল’ থেকে পাওয়া যাবে। এর বাইরে আর কোনো তথ্য বিশ্বাস করবেন না। এতে প্রতারিত হতে পারেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে জানানো হয়েছে এই ধরনের বিষয়ের সাথে যারা জড়িত আছেন তাদের সতর্ক করা হচ্ছে। এরপরও সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। চিত্রনায়ক অমিত হাসানের নাম ব্যবহার করা হলেও তিনি এই মান্না ভক্ত পান্নাকে চেনেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘তাকে আমি চিনিই না। আমার নাম সে ব্যবহার করেছে। বেশ কয়েকজনের মুখে খবরটি শুনে অনেকটা আতঙ্কিত হয়েই শেলী ভাবিকে বিষয়টি অবহিত করেছি আমি। তিনিও তাকে চেনেন না।

পান্না চৌধুরী মান্না ফাউন্ডেশনের কমিটির কোনো সদস্য না হয়েও সদস্য সংগ্রহের জন্য মান্নার ভক্তদের ফেসবুক ফ্যানপেজ ও গ্রুপগুলোতে পোস্ট করেছেন; যা অন্যায় ও প্রতারণা। সেখানে অনুমতি ছাড়া তিনি আমার নামও ব্যবহার করেছেন। আমি ওই ব্যক্তিকে বলব এই সকল প্রতারণা থেকে সরে দঁাড়ান।’

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পান্না চৌধুরী একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘১৭ ফেব্রুয়ারী ২০২১ মান্না ভাইয়ের ১৩ তম প্রয়াণ দিবস। মান্না ভাইয়ের মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠন করা হয় মান্না ফাউন্ডেশন। মান্নার প্রয়ান দিবসে নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১৭ ফেব্রুয়ারি যারা মান্না ভাইয়ের কবর জিয়ারত ও বাদ যোহর মান্না ভাইয়ের কবর সংলগ্ন এলেঙ্গা বাগানবাড়ি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নেবেন তারা নাম ও ফোন দিয়ে সাহায্য করুন।’

তবে ২ ফেব্রুয়ারি পান্নার ওই স্ট্যাটাসে কোথাও শেলী মান্না বা অমিত হাসানের নাম পাওয়া যায়নি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী