27 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতার জামিন

হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতার জামিন


বিএনএ, ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে।

এদিকে মাহাদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের