24 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। শনিবার (৪ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, একই এলাকার নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের লোকজন জানান, সকালে উপজেলার রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। তবে, কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে