24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়িচাপায় প্রাণ গেল কিশোরের

রাজধানীতে গাড়িচাপায় প্রাণ গেল কিশোরের

রাজধানীতে গাড়িচাপায় প্রাণ গেল কিশোরের

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নাঈম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী কলাপট্টির বিপরীত পাশে ফ্লাইওভারের নিচের সড়কে যেকোনো দ্রুতগতির গাড়িচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর। তবে গাড়িটি এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সংবাদ শুনে সেখান থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত ওই কিশোর টোকাই প্রকৃতির ছিল। সে ওই এলাকাতেই ঘোরাফেরা করত। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে