23 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গোবর ফেলার গর্ত করায় আত্মীয়কে পিটিয়ে হত্যা

গোবর ফেলার গর্ত করায় আত্মীয়কে পিটিয়ে হত্যা

হত্যা

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় গোবর ফেলার জন্য গর্ত করায় আবুল কালাম (৫০) নামে এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। তারা একে অপরের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালের দিকে আবুল কালামের কালাম তার আত্মীয় আব্দুল গফুর মিয়ার জমির পাশে নিজের জমিতে গোবর ফেলার জন্য গর্ত করেন। গর্ত করায় সকালের দিকে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বসে গর্ত ভরাট করে মিমাংসাও করে ফেলেন।

এই ঘটনার পর আবুল কালাম সাড়ে ১০ টার দিকে তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বাড়ির কাছেই পথিমধ্যে আবুল কালামকে পিটিয়ে হত্যা করে গফুর মিয়ার লোকজন। পরে আবুল কালামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা