27 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ মিছিল

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ মিছিল


বিএনএ, চুয়েট : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী-হাইকমিশনে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১১টায় চুয়েটের স্বাধীনতা চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে এই হামলার নিন্দা জানান।

বিক্ষোভকারী চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আফজাল বলেন, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর ও সেখানে কর্মরত নিরপরাধ বাংলাদেশি ভাইদের ওপর চড়াও হয় ভারতীয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দোষীদের শাস্তি দাবি করছি।

বিএনএনিউজ/ইয়াসির/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন