24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

বরিশালে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

বরিশালে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

বিএনএ, বরিশাল: বরিশাল জেলার উজিরপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কায় মো. আলতাফ মুন্সী (৫৫) নামে এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফ মুন্সী শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৬ টার দিকে শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে যাচ্ছিলেন আলতাফ মুন্সী। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে