20 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

সৌদিতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা

বিএনএ কুমিল্লা: সৌদি আরবের জেদ্দা শহরে দোকানের ভেতর সিলিন্ডার বিস্ফোরণে ফয়সাল আহমেদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী ফয়সাল কুমিল্লা নগরীর হযরতপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে।

ইদু মিয়া জানান, তার এক মেয়ে এক ছেলের মধ্যে ফয়সাল বড়। ২০০৮ সালের দিকে ফয়সাল সৌদিতে যান। সেখানে তার মামারাও থাকেন। শুক্রবার ফয়সাল তার নিজের দোকান থেকে মামার দোকানে যান দেখা করতে। তখন তার মামার দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ফয়সাল উড়ে গিয়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ‘ফয়সালের এক ছেলে এক মেয়ে। আমার নাতি-নাতিন এতিম হয়ে গেল। আমি সন্তান হারা হয়ে গেলাম।’

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবার যেন ক্ষতিপূরণ পায় সে জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী