25 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় ৫০ টাকায় টেস্ট দেখতে পারবেন দর্শকরা

ঢাকায় ৫০ টাকায় টেস্ট দেখতে পারবেন দর্শকরা

ঢাকায় ৫০ টাকায় টেস্ট দেখতে পারবেন দর্শকরা

বিএনএ, ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে বসে উপভোগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচের টিকিটমূল্য দর্শকদের জন্য সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি করবে বিসিব। দ্বিতীয় পাঁচদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে টিকিটের বিষয়ে ঘোষণা দেয় বিসিবি। ৫ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বুথ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যালারীতে ঢুকতে হলে প্রাপ্ত বয়স্কদের অবশ্যই করোনা টিকার দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। তবে ১৮ বছরের কম বয়সীদের জন্য সার্টিফিকেট লাগবে না।

ঢাকা টেস্টে জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী