27 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

নির্বাচনের সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বিএনএ, ঢাকা : আসন্ন নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন।

তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের ন্যায়সংগত ও ইতিবাচক ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়ক হবে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অংশ হিসেবে গণমাধ্যমগুলোকে নির্বাচনকালীন স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের প্রতিটি পর্যায়ে ভ্রান্ত তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে যথাযথ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ‘ফ্যাক্ট-চেকিং’ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সংবাদ পরিবেশনে ভারসাম্য, তথ্যভিত্তিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সব দল ও বিষয় নিয়ে সমান দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা শক্তিশালী করতে হবে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। যাতে নির্বাচনের সময়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের