29 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাখাইনের বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

রাখাইনের বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

রাখাইনের বোমার শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

বিএনএ, কক্সবাজার: মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের শব্দে কাঁপছে এপারে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। বিকট শব্দে নির্ঘুম রাত পার করেছে সীমান্তবাসী। এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, শনিবার (২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে রোববার ভোর পর্যন্ত হেলিকপ্টার থেকে ছোড়া বোমা ও মর্টারশেলের ভারী শব্দ এপারের সীমান্তে ভেসে আসে। টেকনাফ, হ্নীলা, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তজুড়ে মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দ এপারের বাসিন্দাদের কানে লাগছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইনের মংডু ও তার আশপাশের সীমান্তে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা সেলিম উল্লাহ বলেন, সারারাত নির্ঘুম রাত কাটাতে হয়েছে। রাখাইন সীমান্তে হেলিকপ্টার থেকে ছোড়া বোমা ও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে বাড়ি-ঘর ভূমিকম্পনের মতো কেঁপে ওঠে।

টেকনাফ সীমান্তের বাসিন্দা ছৈয়দ আলম বলেন, শনিবার সকাল ও দুপুরে মিয়ানমার অংশে দুই-একবার হেলিকপ্টর উড়তে দেখা গেছে। এরপরই হেলিকপ্টর থেকে বোমা নিক্ষেপ শুরু হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতে এপারের বাসিন্দারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভ্যন্তরে চলা এই যুদ্ধ এক-দুই দিন বন্ধ থাকলেও আবারো শুরু হয়। এতে সীমান্তসহ সাগর ও নাফ নদীতে জেলেরা যেতে ভয়ে থাকেন। সেইসঙ্গে রাত জেগে বসে থাকেন। শনিবার দিনে সারাদিন ও রাত পর্যন্ত এবং রোববার ভোর পর্যন্ত থেমে থেমে ব্যাপক বিস্ফোরণের শব্দ ভেসে আসে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাত থেকে এপারে প্রায় সময় বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে। বিস্ফোরণের বিকট শব্দ গতরাতে বেশি শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে সীমান্তে স্থানীয়দের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল