31 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শস্য রফতানির চুক্তিতে ফিরলো রাশিয়া

শস্য রফতানির চুক্তিতে ফিরলো রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া আবারো কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘ এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিরাপত্তা নিশ্চয়তা নেয়ার পর মস্কো শস্য রফতানি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২ নভেম্বর) একথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া যে খাদ্য রফতানির জন্য নিরাপত্তা করিডোর দিয়েছে তা সামরিক কাজে ব্যবহার করবে না বলে ইউক্রেন নিশ্চয়তা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এবারের জন্য এই নিরাপত্তা নিশ্চয়তাকে যথেষ্ট বলে বিবেচনা করছে মস্কো।”

খাদ্য শস্য রফতানির জন্য দেয়া নিরাপত্তা করিডোরকে ব্যবহার করে ইউক্রেন গত সপ্তাহে রাশিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা চালায়। এরপর রাশিয়া শস্য রফতানির জন্য দেয়া কোরিডোর বন্ধ করে দেয় যার অর্থ হচ্ছে খাদ্য রফতানির চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছ। এতে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ আবারো হুমকির মুখে পড়ে। এ অবস্থায় তুরস্ক ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী