27.3 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১২ ঘণ্টা পর সুপারি বাগান থেকে মুহিব উল্লাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ কচুবনিয়ার একটি সুপারি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক মুহিব টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়া এলাকার মো. ইদ্রিসের ছেলে।

নিহত মুহিব উল্লাহর স্ত্রী নাসিমা আক্তার জানান, সোমবার সন্ধ্যা থেকে তার স্বামী মুহিব নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। আজ বাড়ি থেকে দূরে একটি সুপারি বাগানের ভেতরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। পরে তারা টেকনাফ মডেল থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: সৎ-সাহসী সাংবাদিক ছিলেন হেলাল ও আজাদ

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সাবরাং কচুবনিয়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে বিকেলে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ