28 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

রামুতে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানের ছড়ায় কাভার্ড ভ্যানে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন।সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুফিজ প্রকাশ গোরামিয়া ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

রামু মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস জানান, হাইওয়ে পুলিশের একটি টহল দল কাভার্ড ভ্যানটি ধাওয়া করলে সেটি মুফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রতিবাদে কাভার্ড ভ্যানটি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। হাইওয়ে পুলিশের টহল দল সেখানে পৌঁছলে তাদের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা৷

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মো. দেওয়ান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা