27 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে ৯ উইকেটে হারাল পাকিস্তান 

বাংলাদেশকে ৯ উইকেটে হারাল পাকিস্তান 


বিএনএ, ঢাকাঃ নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টাইগ্রেসদের দেওয়ার ৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁচে যায় পাকিস্তান।

সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার। পরে ওপেনার মুনিবা আলী ১৯ বলে ১৭ রানে ফিরে গেলে বিসমাহ মারুফকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে আরেক ওপেনার সিদরা আমিন।

অন্যদিকে, ব্যাটিংয়ে নেমে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে লতা মণ্ডল ও নিগার সুলতানা ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তবে ১৯ বলে ১২ রান করেন লতার বিদায়ে ফের চাপে পড়ে বাঘিনীরা। শেষপর্যন্ত সালমার অপরাজিত ২৪ রানের সুবাদে ৭০ রানে থাকে বাংলাদেশের ইনিংস। টাইগ্রেসদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন জ্যোতি। সব মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয় বাঘিনীরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ