20 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।এএফপির খবরে বলা হয়, রোববার (৩ অক্টোবর) এ বিস্ফোরেণের ঘটনা ঘটে । হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটেছে বলে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন।

তিনি জানান, এসময় সেখানে তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।

আবদুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল।’

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে তাদের লক্ষ্য করে আইএসের হামলা বেশ বেড়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা।

 

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী