24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

বিএনএ, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন, সে সব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, কলেজ কর্তৃক যেসকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, সেসকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী তিনটি কলেজে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে