34 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক


বিএনএ ডেস্ক: দেশের অর্থনীতিতে ডলারের সরবরাহ বাড়াতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিলামে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক আটটি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতি ডলার ১২১.৭০ থেকে ১২১.৭৫ টাকা বিনিময় হারে এই ডলার কেনা হয়েছে । নিলামে কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২১.৭৫ টাকা।

আরিফ হোসেন খান বলেন, বাজারে ডলারের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরে এর আগেও কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর