18 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে

স্পোর্টস ডেস্ক:  আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের(icc asia cup 2023) সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ ৩৩৫রানের টার্গেট দিল আফগানিস্তানকে। বাংলাদেশ দল৫০ওভার খেলে ৫উইকেট হারিয়ে ৩৩৪রান সংগ্রহ করেছে।

রবিবার(৩ সেপ্টেম্বর ২০২৩) টস জিতে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে(Bangladesh v Afghanistan) প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।

মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে এশিয়া কাপে ৫ উইকেটে ৩৩৪ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের হয়ে ১১৯ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১১২ রান করে হাতে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ওপেনার মিরাজ। ১০৫ বলে ৮টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১০৪ রান করে রান আউট হন নাজমুল হোসেন শান্ত।

তাছাড়া মোহাম্মদ নাঈম ৩২বলে ২৮ রান,মুশফিক ১৫ বলে ২৫ রান, অধিনায়ক সাকিব আল হাসান ১৮ বলে ৩২ রান, শামীম হোসেন ৬ বলে ১১ রান, আফিফ হোসেন ৩ বলে ৪ রান  করেন। তৌহিদ হৃদয় ২ বলে কোন রান পান নি।

এশিয়া কাপের (icc asia cup 2023) ১৬তম আসরের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ টাইগারদের জিততে হবে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাবার শঙ্কায় পড়ে যায় টাইগাররা।

বিএনএনিউজ২৪,Bangladesh v Afghanistan ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী