27 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর চশমা হিলের বাসায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।

নগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে।

শিক্ষামন্ত্রীর বাসা দুই নম্বর গেটের মূল সড়ক থেকে আধা কিলোমিটার দূরে। নওফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

এছাড়াও বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন আন্দোলনকারীরা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা