27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ

বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ


বিএনএ, ঢাকা : ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করছেন। শনিবার (৩ আগস্ট) তারা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার একপাশ বন্ধ করে বিক্ষোভ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা।

সকাল সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন।

এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার(৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই কর্মসূচি অনুযায়ী আজ সকল বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন।

সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

বিএনএ নিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের