25 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, সাভার : আশুলিয়ার পুকুরপাড় এলাকা থেকে নাসরিন আক্তার সেলিনা (২৪) নামের নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ আগষ্ট) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার শফিউল্লার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসরিন ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার নারগুন এলাকার আব্দুল করিমের মেয়ে। সে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে জিরানীর সিনহা ডেনিম গার্মেন্টেসে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে রুম থেকে দূর্গন্ধ বের হলে আশপাশের স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী