24 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ২

v

বিএনএ, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটনের  কোনাবাড়ি এলাকা থেকে অপহৃত মোহাম্মদ নাসিব (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন -রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)।

মঙ্গলবার (৩ আগষ্ট)  বিকেলে এ তথ্য দিয়ে  কোনাবাড়ী থানার উপপরিদর্শক শওকত ইমতিয়াজ জানান, সোমবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে শিশু নাসিব অপহৃত হয়। পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় জানানো হলে, রাত ১০ টার দিকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

বিএনএনিউজ/ এম. এস. রুকন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে