27 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, নয় পুলিশসহ দগ্ধ ১১

সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, নয় পুলিশসহ দগ্ধ ১১


বিএনএ বরিশাল: ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর তাতে জাহাজটিতে আগুন ধরে যায় এতে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা নয়জন পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ ও আহত হয়েছেন।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় জাহাজটিতে এ ঘটনা ঘটে। এর আগে, গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। এই ঘটনায় আগুনে দগ্ধ হয় জাহাজের শ্রমিক শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। তারা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ইতোমধ্যে।

বিএনএ/ সাইয়েদ কাজল , ওজি/ এইচ এইচ

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা