24 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রেলওয়ের প্রকৌশলী জাবের খান মারা গেলেন রেলে কাটা পড়েই

রেলওয়ের প্রকৌশলী জাবের খান মারা গেলেন রেলে কাটা পড়েই

রেল লাইন

টাঙ্গাইলের কালিহাতীতে রেলওয়ের প্রকৌশলী জাবের খান মারা গেলেন রেলে কাটা পড়েই। শনিবার(২জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পা হারান তিনি। মাথায়ও গুরুতর আঘাত প্রাপ্ত হন। রাতে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রকৌশলী জাবের খান বিকালে নির্মাণাধীন নতুন রেললাইনের কাজ শেষে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে জাবেরকে ধাক্কা দেয়।

এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে