38.4 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম

বৃদ্ধি পেলো বিদ্যুতের দাম


বিএনএ ডেস্ক: দেশে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম । আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে। নতুন এই দাম বিলিং মাস জুন থেকেই কার্যকর হবে।

গ্রাহক পর্যায়ে কিলোওয়াট প্রতি ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি করে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।এছাড়া পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩. ৯৬ শতাংশ।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ