24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) দিবাগত রাতে পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলেন বেনাপোল পোর্ট থানার গাজীপুর উত্তরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে সালাউদ্দিন (৪২) সাদিপুর মাঠপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের স্ত্রী রেকসনা বেগম (৪০) ও গাজীপুর গ্রামের মেহেদী হাসান রাসেল (৪৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় আঁচড়া গ্রামের রেজাউলের মার্কেটের সামনে ফুটপাতের উপর থেকে সালাউদ্দিন ও রোকসানা বেগমকে ১০০ শ’ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। অপর একটি অভিযানে গ্রেপ্তার আসামী রাসেলের গাজীপুর নিজ বসতবাড়ির সামনে রাস্তার উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ সোহাগ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে