27.9 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » হজে গিয়ে আইন মেনে চলতে মুসল্লিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

হজে গিয়ে আইন মেনে চলতে মুসল্লিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সৌদি আইন মেনে চলতে মুসল্লিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনএ ডেস্ক: হজ পালনকালে সৌদি আরবে আইন মেনে চলার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রাখতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ইবাদত বন্দেগি করার পাশাপাশি দেশের মান সম্মান রক্ষা করাও সকলের কর্তব্য। পাশাপাশি নিজেরা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন যাতে সুস্থ থেকে মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করতে পারেন।

শুক্রবার (৩ জুন) হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যারা হজ পালন করতে যাচ্ছেন, তারা যেন সুষ্ঠুভাবে হজ পালন এবং ইবাদত-বন্দেগি করতে পারেন, তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। বলেন, সরকার হজ যাত্রীদের হয়রানি কমাতে নানা উদ্যোগ নিয়েছে। হজ ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে এর প্রভূত উন্নয়ন সাধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’র মাধ্যমে আমাদের হজ ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তি নির্ভর করতে সক্ষম হয়েছি। ইমিগ্রেশন ঢাকাতেই হয়ে যায়, সেখানে কোনো হয়রানি হয় না। মালপত্রও যাতে যথাযথ স্থানে পৌঁছে যায়, সৌদি সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। ডেডিকেটেড বিমান সার্ভিস দেয়া হচ্ছে।

হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘ই-হজ ব্যবস্থা’ প্রবর্তণে অতীতের মত হজ যাত্রীদের আর কষ্ট হয় না। এজন্য ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, হাব, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এবং সৌদি আরবে বাংলাদেশী রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করায় ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী হজ যাত্রীদের কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া চেয়ে বলেন, করোনা ভাইরাসের মত মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশ ও বিশ্ববাসী যেন রক্ষা পায় এবং বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নতি করছে সেই উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে সেজন্যও হজ যাত্রীদের কাছে দোয়া চেয়েছেন শেখ হাসিনা। পরে হজ যাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারিতে ২০২০ ও ২০২১ সালে বর্হিবিশ্বের ন্যায় বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেন নি। এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি নিয়ে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মো. শাহাদত হোসেন তসলিমও বক্তব্য রাখেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি