23 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত


বিএনএ, ডেস্ক : রাজধানীতে পৃথক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বকশীবাজারে মৌমিতা বাসের চাপায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের গ্রামের বাড়ি ভোলায়।

তিনি বকশীবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় গাড়িচালক ছিলেন।আহত হওয়ার পর আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারী মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, বকশীবাজার মোড়ে মৌমিতা বাস চাপা দিলে আহত হন আনোয়ার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে পূর্ব গোড়ানের ৩১৪ নম্বর বাসার চারতলা ছাদ থেকে নিচে পড়ে মাহমুদ হাসান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাবার নাম হাবিবুর রহমান।

হাসপাতালে স্বজন শাহ আলম জানান, শুক্রবার দুপুরে মাহমুদুল হাসান নিজ বাড়ির চার তলায় ঘোরাঘুরি করা সময় হঠাৎ করে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা