21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত


বিএনএ, ঢাকা: ঢাকার ধামরাইয়ে বাসচাপায় সিয়াম (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরেক কিশোর। মঙ্গলবার (০৩ মে) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর সিয়াম আশুলিয়ার আউকপাড়া এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে। আহত কামরুল একই এলাকার ইউসুফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিকেলের দিকে মোটরসাইকেলে করে আশুলিয়া থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার পথে অপরদিক থেকে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তবে বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনএ/ ইমরান খান, সাভার

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী