27 C
আবহাওয়া
১১:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত

আফগানিস্তানে সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত

আফগানিস্তানে সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত

বিএনএ, বিশ্ব ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে জাবুলের রাজধানী শহরের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ তালেবান সন্ত্রাসীরা আক্রমণ করে। এ সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালেবান জঙ্গী নিহত হয়েছে। রোববার (২ মে) এই ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতা জান হকবায়ান বলেন, হঠাৎ তালেবান সন্ত্রাসীরা আক্রমণ করে। এই ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩ সেনাসহ ৯ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ সেনা।

বাইডেনের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর এ পর্যন্ত ৩৪ প্রদেশের ২৪টিতে হামলার ঘটনা ঘটেছে। তাতে ১৫৭ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৯ সাধারণ জনগণ নিহত হয়েছে।

সাংবাদিক ও সমাজকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গীরা। তাদের বেপরোয়া গাড়ী বোমা হামলা ও আক্রমণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের