20 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দূতাবাসে হামলার কড়া জবাব পাবে ইসরায়েল : ইরানের প্রেসিডেন্ট

দূতাবাসে হামলার কড়া জবাব পাবে ইসরায়েল : ইরানের প্রেসিডেন্ট

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী

বিশ্ব ডেস্ক:  সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ভয়াবহ হামলা চালিয়ে ১১ জনকে হত্যার কড়া জবাব পাবে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন মন্তব্য করেছেন। তাছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী দখলদার ইহুদিবাদী ইসরাইলের হামলায় সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার কয়েক জন সহযোদ্ধার শাহাদাৎ উপলক্ষে বিবৃতিতে বলেন, ইরানের সাহসী বীরদের জবাবে দখলদার ও ঘৃণিত ইহুদিবাদী ইসরাইল তার এই অপরাধ এবং এ ধরণের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে। পার্সটুডে।

২ এপ্রিল খবরে বলা হয়,  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল­াহিয়ান গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়েছে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পৃথক এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। আর এই প্রতিক্রিয়ার ধরন ও হামলার শাস্তি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।

দীর্ঘদিন ধরেই সিরিয়ার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এই প্রথম ইরানের দূতাবাসে হামলা চালাল ইসরায়েল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীবলেন, আমাদের বীরপুরুষেরা জঘন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেবে। আল্লাহর ইচ্ছা ও শক্তিতে আমরা তাদেরকে এই অপরাধ এবং এ ধরণের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনায় নিপতিত করব।

আরও পড়ুন : দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার নিন্দা

 

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা