29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ছুরিকাঘাতে কিশোর খুন

ময়মনসিংহে ছুরিকাঘাতে কিশোর খুন

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ পুলিশ সদস্য আহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম মিয়া (১৭) এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাসুম ওই এলাকার মিরাজ উদ্দিনের ছেলে।

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি গ্রামের সোহান মিয়াদের সাথে ভিক্টিম নিহত মাসুমের বাবার সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় প্রতিক্ষের ছুরিকাঘাতে মাসুম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মাসুমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা জেলার পুর্বধলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালাল উদ্দিন আরও বলেন, মরদেহ নেত্রকোনা জেলার পুর্বধলা স্বাস্থ কমপ্লেক্সে আছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?