24 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে কন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে কন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের শিশুকন্যা ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়। সোমবার (৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কামাল হোসেন (৩৫)। তিনি কক্সবাজার উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পূর্ব কলাতলী এলাকায় ভাড়া থাকেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে চাঞ্চল্যকর পিতা কর্তৃক শিশু ধর্ষণের ঘটনায় আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন। যুক্তি তর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতির সঞ্চার হবে বলে আশা করছি। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক বলেন, আমরা উচ্চ আদালতে যাব।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাত ১১টার দিকে ১৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পিতা। এরপর কন্যাকে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। কয়েক মাস পর কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পিতাকে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছর ১১ নভেম্বর তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে