20 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সন্ত্রাসীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন ৮ এপিবিএনের সহকারি পুলিশ সুপার (অপারেশনস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

গ্রেপ্তাররা হলেন-১৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ জলিলের ছেল হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) ও মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩১)। এর মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি সশস্ত্রগোষ্ঠি আরসার সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি।

সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ১৮ নম্বর ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি টিম মোহাম্মদ জাবেরের চায়ের দোকান ঘিরে ফেলে। অভিযানে অস্ত্রধারী আরসা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমানসহ তার দুই সহযোগি নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরি শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী