20 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


বিএনএ,ঢাকা : রাজধানীর হাজারীবাগ থানার বসিলা এলাকায় স্বাধীন পরিবহনের ধাক্কায় দেলোয়ার হোসেন পাটোয়ারী (৩২) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। বসিলা এলাকার মৃত ইয়াসিন পাটোয়ারীর ছেলে দেলোয়ার।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহান-ই-আলম বলেন, রাতে দেলোয়ার হোসেন বাইসাইকেলে করে বসিলার দিকে যাওয়ার পথে। এ সময় স্বাধীন পরিবহন নামে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৮২১) তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আমরা বাস চালককে আটক করার চেষ্টা করছি।নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী