26 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাক-সিএনজি সংঘর্ষে রাঙামাটি কলেজ ছাত্রের মৃত্যু

ট্রাক-সিএনজি সংঘর্ষে রাঙামাটি কলেজ ছাত্রের মৃত্যু


বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাইয়ে বেপরোয়া গতির ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে রাঙামাটি সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরও দু’জন আহত হন।রোববার ( ৩ মার্চ) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি এলাকায় এ দূুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাঙামাটির ঘাগড়া থেকে সিএনজিটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি সাপছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির এক ট্রাক সিএনজিকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আরও দু’জন আহত হন।

নিহত শিক্ষার্থীর নাম- ওমর সালেহীন (২৫)। সে রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কাপ্তাই উপজেলা ইউএনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু তাহেরের একমাত্র সন্তান।
আহতরা হলেন- মুকুল তঙ্গঙ্গ্যা ও মোহাম্মদ শামীম।

নিহতের বন্ধু আকরামুল হাসনাত বলেন, সালেহীন নম্র, ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। গতকালও ঢাকায় ক্রিয়েটিভ সায়েন্স সোসাইটির অন্যান্য সদস্যদের সাথে গণিত ক্লাবের পুরস্কার গ্রহণ করেছিল। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা গণিত বিভাগের শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে এবং জড়িত ট্রাক চালকসহ গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী