20 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কিশোর গ্যাং নেতা ওসমান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

কিশোর গ্যাং নেতা ওসমান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

কিশোর গ্যাং নেতা ওসমান গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে মো. ওসমান (২৮) নামের এক কিশোর গ্যাং লিডার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রীয় কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর মহাজন পাড়াস্থ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত ওসমান স্থানীয় মৃত আনোয়ারের ছেলে। তার বিরুদ্ধে স্কুল শিক্ষককে মারধর, নিজ এলাকার বিভিন্ন লোকজনের উপর হামলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে ওসমান আটকের পর থেকে তার এলাকায় স্থানীয়রা স্বস্তি নিশ্বাস ফেলছেন। অনেকেই ফেইসবুকে দিচ্ছেন আনন্দের স্টাটাস। তবে তার আতংক কাটেনি হামলার স্বীকার হওয়া ব্যক্তিদের মাঝ থেকে। উপযুক্ত শাস্তি না হলে আবারও ফিরে এসে এলাকাবাসীর উপর হামলা, হুমকি ধমকি চালাবে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক সক্রীয়কর্মীকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এলাকায় বিভিন্ন জনকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী